ঢাকাSunday , 2 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জেলা অটোরিকশা সড়ক পরিবহন মালিক সমিতির ভালুকা উপজেলা ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

দেশ চ্যানেল
August 2, 2026 11:45 am
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা মিশুক,বেবিট্যাক্সি, ট্যাক্সিক্যাব ও সিএনজি চালিত অটোরিকশা সড়ক পরিবহন মালিক সমিতির অধীন ভালুকা উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সমিতির সভাপতি কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়,সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে পূর্বের উপজেলা কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নবগঠিত কমিটিই সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কমিটিতে মোঃ আসাদুজ্জামান সভাপতি, মোঃ হুমায়ুন কবির হিমন কার্যকরী সভাপতি, মোঃ মাহবুবুল হাসান (বজলু ) সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি, যুব সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ,দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার নবগঠিত কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ ২২ সদস্যের নেতৃবৃন্দ ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজ হোসেন,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম,ভালুকা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ খোরশেদ আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবগঠিত কমিটির অনুমোদনের কপি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে জমা দেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন,অটোরিকশা মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা,সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা এবং মালিকদের স্বার্থ সংরক্ষণে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে একটি নিরাপদ,নিয়মতান্ত্রিক ও সেবামুখী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST