কাজী জসিম উদ্দিন (রামগড়) প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু,জন গ্রেফতার।এ সময় তাদের কাছ রাখা ইয়াবা বিক্রির নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে রামগড় থানা পুলিশ।
আজ ৫ সেপ্টেম্বর শনিবার রাত ২টা০৫ মিনিটে রামগড় পৌরসভাস্থ ০৮ নং ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা মোঃফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতাকৃত হলেন— নুর আহাম্মদের ছেলে ও ছেলের বৌ,ফেনীর কুল এলাকার রামগড়,খাগড়াছড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায় -রামগড় থানার একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালনকারী সময় ফেনীর কুল এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন, গোপন তথ্যের ভিত্তিতে ফেনীরকুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন একটি বসতবাড়ির শয়নকক্ষে জানালা দিয়ে ইয়াবা বিক্রি করা হচ্ছে দেখে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘেরাও করে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করে।
এ-সময় মোঃ ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবাসহ নগদ ১৯ হাজার ৬৫০ টাকা,একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অপরদিকে জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের কোমরের জিপার থেকে ২৩ পিস ইয়াবাসহ একটি বাটন মোবাইল ফোন জব্দ করেছে থানা পুলিশ।
রামগড় থানার অফিস ইনচার্জ মোঃ নাজির আলম জানান -ইয়াবারসহ গ্রেপ্তার বিরুদ্ধে ০১নং-৯/২৬ধারা ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির (১০) ক ধারা
মামলায় দায়ের করে আইনের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

