জেলা প্রতিনিধি নড়াইল নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় লোহাগড়া প্রেস ক্লাবের অডিটোরিয়াম লোহাগড়া বাজার বণিক সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর মিলু শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর জামায়াতের আমীর ইমরান হোসেন, ব্যবসায়ী নির্মল পোদ্দার কালু, শামসুল হক কচি, জেলা বিএনপির মহিলা দলের আহবায়ক সালেহা বেগম, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় লোহাগড়া প্রেস ক্লাবের অডিটোরিয়াম লোহাগড়া বাজার বণিক সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর মিলু শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর জামায়াতের আমীর ইমরান হোসেন, ব্যবসায়ী নির্মল পোদ্দার কালু, শামসুল হক কচি, জেলা বিএনপির মহিলা দলের আহবায়ক সালেহা বেগম, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।