লোহাগড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন মন্দির পরিচালনা পর্ষদ
জেলা প্রতিনিধি : ( নড়াইল) নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন উপাসনালয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসকে বরণ করে নিলেন মন্দির পরিচালনা পর্ষদ। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নাট মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ- সভাপতি জুড়োন ঘোষের সভাপতিত্বে ও সহ সম্পাদক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পর্ষদের উপদেষ্টা বালা কমল কৃষ্ণ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় দাস, সহ সম্পাদক কিশোর রায়, রনজিত টিকাদার, প্রচার সম্পাদক কাজল পালসহ প্রমূখ। মতবিনিময় সভার শুরুতে মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা...
জেলা প্রতিনিধি : ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন উপাসনালয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসকে বরণ করে নিলেন মন্দির পরিচালনা পর্ষদ।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নাট মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ- সভাপতি জুড়োন ঘোষের সভাপতিত্বে ও সহ সম্পাদক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পর্ষদের উপদেষ্টা বালা কমল কৃষ্ণ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় দাস, সহ সম্পাদক কিশোর রায়, রনজিত টিকাদার, প্রচার সম্পাদক কাজল পালসহ প্রমূখ।
মতবিনিময় সভার শুরুতে মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মতবিনিময় সভায় মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ” সকলে মিলেমিশে কাজ করতে হবে। ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। উপাসনালয়ের অখন্ডতা ও পবিত্রতা রক্ষা করতে হবে”।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।