লোহাগড়া প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ টি মাদক মামলার আসামি ইউসুফ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেফ ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেফতারকৃত ইউসুফ শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে। ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। এসময় ইউসুফ শেখ নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির...
লোহাগড়া প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ টি মাদক মামলার আসামি ইউসুফ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেফ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত ইউসুফ শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।
ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। এসময় ইউসুফ শেখ নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
তিনি আরো জানান, গ্রেফতার ইউসুফ শেখের নামে বিভিন্ন থানায় ১৩ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।