লোহাগড়ায় নারিকেল গাছ থেকে পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
জেলা প্রতিনিধি : নড়াইল নড়াইলের লোহাগড়ায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. আকুব্বার মোল্যা ওরফে আকবার (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ. শহিদ শেখ দুর্ঘটনায় নিহতের বিষয়টি আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। মো: আকুব্বার মোল্যা কাশিপুর গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আকুব্বার মোল্যা নারিকেল গাছ বেছে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সোমবার সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশে তিনি নারকেল...
জেলা প্রতিনিধি : নড়াইল
নড়াইলের লোহাগড়ায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. আকুব্বার মোল্যা ওরফে আকবার (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ. শহিদ শেখ দুর্ঘটনায় নিহতের বিষয়টি আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আকুব্বার মোল্যা নারিকেল গাছ বেছে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সোমবার সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশে তিনি নারকেল গাছ থেকে নারকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছের পচা ডাল টান দিলে তিনি গাছ থেকে পড়ে পাশের বাড়ির প্রাচীরের ওপর পড়ে। পরে তার শরীরে দেয়ালে থাকা কাঁচ পিঠে বিধে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।