ঢাকাSunday , 23 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নাশকতা মামলায় ২৪ ঘন্টায় অভিযানে ৫ আসামি গ্রেফতার।

দেশ চ্যানেল
August 23, 2026 12:24 pm
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় ২৪ ঘন্টার বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শুক্রবার, শনিবার (২১, ২২আগস্ট ২০২৬) ২৪ ঘন্টার বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ উজ্জ্বল মোল্যা (৩৮) পিতা: জাহাঙ্গীর মোল্যা, গ্রাম: রাজুপুর, ২। মোঃ আঃ কাদের শেখ (৩০),  পিতা: সাহিদুর রহমান, গ্রাম: বাবরা

৩। মোঃ আল আমিন,  পিতা: হুমায়ুন ফকির, গ্রাম: জালালসী, ৪। মোঃ জিল্লুর রহমান (৫৬),  পিতা: মৃত শেখ বোরহান উদ্দিন, গ্রাম: লক্ষীপাশা, ৫। শেখ ছগির উদ্দিন সনেট (৩৫),  পিতা: মৃত শেখ ইউনুস আলী, গ্রাম: গোপীনাথপুর সর্ব- থানা: লোহাগড়া, জেলা: নড়াইল।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রহমান জানান “জননিরাপত্তা বিঘ্নকারী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST