ঢাকাFriday , 23 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২ ।

দেশ চ্যানেল
October 23, 2026 12:55 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর মান্দায় ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন’—এমন ঘোষণা দিয়ে মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। পাশাপাশি অটোরিকশায় থাকা এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিংয়ের ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে ঘোষণা দিতে শোনা যায়। গত বৃহস্পতিবার রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযান শুরু করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া নবগ্রাম তালপাড়া গ্রামের মো. আব্দুল জলিল সরকার (৫০), যিনি মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে পরিচিত, তাঁকেও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শহিদুল ইসলাম শহীদ মাইকিংয়ের ঘটনাটি সম্পর্কে অবগত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা তারেক নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST