মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন’কে মনোনয়ন করেছেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্মী’র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ০২ জুন এতথ্য নিশ্চিত করেছেন।
সুত্রস্থ পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, সেরেবাংলা কৃষিবিদ্যালয় আইন ২০০১ এর ১৮(১)(খ) ধারা মোতাবেক সেরেবাংলা কৃষি বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে (০২) দুইজন সংসদ সদস্য
২২০ মাদারীপুর-৩ আসনের এমপি আনিছুর রহমান তালুকদার খোকন ও ৩১৬ সংরক্ষিত মহিলা আসন-১৬ এমপি মিজ্ সানজিদা ইসলাম’কে মাননীয় সংসদ নেতা তথা বাংলাদেশন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন।

