ঢাকাSunday , 25 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 25, 2026 9:08 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

সাজেক সড়ক সচল রাখতে ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় এলাকার সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক ও রেস্তোরাঁ মালিক সমিতিসহ স্থানীয় পর্যটন এর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ’র উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বারবার বাঁধার কারণে সাজেক সড়ক বন্ধ থাকায় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের দৈনন্দিন দুর্ভোগের চিত্র বিস্তারিতভাবে উঠে আসে। দীর্ঘস্থায়ী এ অচলাবস্থার কারণে স্থানীয় জনমনে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে, তা যেকোনো সময়ে ব্যাপক আকার ধারণ করে সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আলোচনা শেষে বিদ্যমান সংকট নিরসনে অংশীজনকর্তৃক বেশ কয়েকটি সমন্বিত প্রস্তাব উত্থাপিত হয়।

উত্থাপিত প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে সংকট নিরসনে স্থানীয় এমপি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারী তথাকথিত আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার প্রস্তাব জানানো হবে। উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন খাগড়াছড়ি সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

একই সাথে সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং এই উসকানিমূলক কর্মকাণ্ডে প্রকাশ্য মদদ দেওয়ায় কার্বারী অ্যাসোসিয়েশনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে সভায় আলোচনা করা হয়।

জনদুর্ভোগ সৃষ্টিকারী এই অবৈধ অবরোধ প্রতিহত করে এলাকার সামগ্রিক নিরাপত্তা বজায় রাখা এবং অবিলম্বে যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST