মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়ার কাছে বাস উল্টে ৬ মাস বয়সি এক শিশু সহ দুইজন নিহত হয়েছেন। নিহত বাদল(২৫) ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পন্টু মিয়ার ছেলে।নিহত শিশু ৬ মাস বয়সি আলী হায়দারের পিতার নাম ও ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দূর্ঘটনাকবলিত বাসটি চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার থেকে বিজয়নগরের বীরপাশায় ফেরার পথে সোমবার(২৭ অক্টোবর) সকাল ৭ টার সময় ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।এতে বাদল নামের ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।পথচারীরা আহতদের...
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়ার কাছে বাস উল্টে ৬ মাস বয়সি এক শিশু সহ দুইজন নিহত হয়েছেন।
নিহত বাদল(২৫) ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের পন্টু মিয়ার ছেলে।নিহত শিশু ৬ মাস বয়সি আলী হায়দারের পিতার নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দূর্ঘটনাকবলিত বাসটি চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার থেকে বিজয়নগরের বীরপাশায় ফেরার পথে সোমবার(২৭ অক্টোবর) সকাল ৭ টার সময় ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।এতে বাদল নামের ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।পথচারীরা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।হাসপাতালের জরুরী বিভাগে যোগাযোগ করে জানা যায়, আহতদের কারো অবস্থাই আশংকাজনক নয়।তবে নিহত শিশুর বিস্তারিত জানাতে পারেননি জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।