হবিগঞ্জ মাধবপুরে সুমাইয়া হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, হবিগঞ্জের মাধবপুরে এক্তিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তারের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার এক্তিয়ারপুর বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও সুমাইয়া আক্তারের সহপাঠিরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার (১৬ জুন) সন্ধ্যায় সুমাইয়ার আপন চাচা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তাকে তার চাচা কুপিয়েছে বলে জানায়। কিন্তু পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আশিক মিয়াসহ অনেকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। প্রসঙ্গত, গত ১৬ জুন সোমবার...
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুরে এক্তিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তারের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার এক্তিয়ারপুর বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও সুমাইয়া আক্তারের সহপাঠিরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার (১৬ জুন) সন্ধ্যায় সুমাইয়ার আপন চাচা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তাকে তার চাচা কুপিয়েছে বলে জানায়। কিন্তু পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আশিক মিয়াসহ অনেকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত ১৬ জুন সোমবার রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে এবং স্থানীয় এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুুমাইয়া আক্তারকে কুপিয়ে ফেলে রেখে যায় তার চাচা। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।