লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষক দলের ২৯ সদস্য বিশিষ্ট নতুন আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর মোঃ হিমায়েত হোসেন ফারুক ও সোয়েব মিনা স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৭ বছর দলের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে যাচাই বাছাই করে একটি সুন্দর আহব্বায়ক কমিটি করা হয়েছে। নীবিড় ভাবে যাচাই করে আহব্বায়ক, সিনিয়র যুগ্ম আহব্বায়ক, ও সদস্য সচিব পদ প্রদান করা হয়েছে।
লোহাগড়ার কৃতি সন্তান, একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ রকিবুল ইসলাম রাব্বিকে সিনিয়র যুগ্ম আহব্বায়ক পদ প্রদান করেছেন নড়াইল জেলা কৃষক দলের নেতৃবৃন্দ। এবিষয়ে রাব্বির সাথে কথা হলে তিনি বলেন আমাদের নতুন কমিটি হয়েছে। এখানে নেতৃত্বের নতুন মুখ এসেছে। এখন দলকে গতিশীল করতে হবে। তাই আমরা যারা কমিটিতে আছি সকলে নিরলস ভাবে কাজ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আর আমার উপর অর্পিত দায়িত্ব যেন সুন্দর ভাবে পালন করতে পারি সেই দোয়া চায় সকলের কাছে।
এবিষয়ে নড়াইল জেলার কৃষক দলের সাধারণ সম্পাদক সোয়েব মিনার সাথে কথা হলে তিনি বলেন চুলচেরা বিশ্লেষণ করে এই কমিটি ঘোষনা করা হয়েছে। এই কমিটি দলকে আরো গতিশীল করতে পারবে বলে আমি মনে করি।

