কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে সিভি জমা দিলেন মামুনুর রশীদ রবিন
রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে জীবন বৃত্তান্ত তথ্য জমা দিয়েছে মামুনুর রশীদ রবিন। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম , যুগ্ম আহবায়ক রাকিব রনি ,ইবনে মাসুদ সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের হাতে তার সমর্থক ও নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে জীবন বৃত্তান্ত জমা দেন তিনি। এসময় জেলা উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের দোয়া চেয়ে মামুনুর রশীদ রবিন বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি শিক্ষা জীবনের শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে সিভি জমা দিয়েছি। যদি আমি...
রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে জীবন বৃত্তান্ত তথ্য জমা দিয়েছে মামুনুর রশীদ রবিন।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম , যুগ্ম আহবায়ক রাকিব রনি ,ইবনে মাসুদ সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের হাতে তার সমর্থক ও নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে জীবন বৃত্তান্ত জমা দেন তিনি। এসময় জেলা উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের দোয়া চেয়ে মামুনুর রশীদ রবিন বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি শিক্ষা জীবনের শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে সিভি জমা দিয়েছি। যদি আমি কুল্লাগড়া ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব পাই তাহলে সাধারণ ছাত্রদের নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করে যাবো।আমি সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।