খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন আনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.আনোয়ারা সাদাত। ২৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেন, প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। প্রশিক্ষণে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের মোট ৩৫ জন পেশাজীবি সাংবাদিক ডিজিটাল মিডিয়া বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। এ সময় খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুছ, সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদসহ পিআইবি’র সংশ্লিষ্টরা উপস্থিত...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন আনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.আনোয়ারা সাদাত।
২৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেন, প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। প্রশিক্ষণে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের মোট ৩৫ জন পেশাজীবি সাংবাদিক ডিজিটাল মিডিয়া বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন।
এ সময় খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুছ, সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদসহ পিআইবি’র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।