মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াই হাজারে পূর্বের বিভিন্ন নাশকতা মামলায় অভিযুক্ত থাকায় উপজেলা জামায়াতের সভাপতি এবং সাধারন সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার(৪ঠা জানুয়ারী)সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-উপজেলা জামায়াতের সভাপতি মোতাহার হোসেন ভূঁইয়া(৪২),সাধারণ সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম(৪২),জামায়াত কর্মী মাওলানা রাসেল মাহমুদ(৩৪) ও নুরুল আমিন(৩২)।এদের মধ্যে মোতাহার হোসেন ভূঁইয়া উপজেলার কল্যান্দী,হাদিউল ইসলাম শিবপুর,রাসেল মাহমুদ দক্ষিণপাড়া এবং নুরুল আমি মাধবদীর নোয়াকান্দী এলাকার বাসিন্দা।এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রত্যাহিক কার্যক্রম অব্যাহত রেখেছি।এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে পূর্বের নাশকতা মামলা রয়েছে। আটককৃতদের...
মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের আড়াই হাজারে পূর্বের বিভিন্ন নাশকতা মামলায় অভিযুক্ত থাকায় উপজেলা জামায়াতের সভাপতি এবং সাধারন সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার(৪ঠা জানুয়ারী)সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-উপজেলা জামায়াতের সভাপতি মোতাহার হোসেন ভূঁইয়া(৪২),সাধারণ সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম(৪২),জামায়াত কর্মী মাওলানা রাসেল মাহমুদ(৩৪) ও নুরুল আমিন(৩২)।এদের মধ্যে মোতাহার হোসেন ভূঁইয়া উপজেলার কল্যান্দী,হাদিউল ইসলাম শিবপুর,রাসেল মাহমুদ দক্ষিণপাড়া এবং নুরুল আমি মাধবদীর নোয়াকান্দী এলাকার বাসিন্দা।এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রত্যাহিক কার্যক্রম অব্যাহত রেখেছি।এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে পূর্বের নাশকতা মামলা রয়েছে। আটককৃতদের দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।