রাসেল কবির// বরিশালের মুলাদী ইউনিয়নের চরলক্ষ্ণীপুর মাধ্যমিক বিদ্যালয় (বোর্ড স্কুল) সংলগ্ন এলাকায় মালবাহী ট্রাক ও একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে আমিনুল সিকদার নামে ১ জন নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আমিনুল সিকদার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের নেছার উদ্দীন সিকদারের ছেলে। তিনি একটি কাজে বাবাকে নিয়ে বরিশাল যাচ্ছিলেন বলে জানান স্বজনেরা। আহতরা হলেন, নেছার উদ্দীন সিকদার (৬৫), নূরুল ইসলাম (৪৫), মো. আরিফ হোসেন (৪০), মিরাজ ব্যাপারী (২৮), মো. হানিফ (২৪), আনছার খান (১৮), আজিজুল ইসলাম (২৮), সোহানুর রহমান (২৮) এবং মো. সাইদুল ইসলাম (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ওই এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে...
রাসেল কবির// বরিশালের মুলাদী ইউনিয়নের চরলক্ষ্ণীপুর মাধ্যমিক বিদ্যালয় (বোর্ড স্কুল) সংলগ্ন এলাকায় মালবাহী ট্রাক ও একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে আমিনুল সিকদার নামে ১ জন নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত আমিনুল সিকদার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের নেছার উদ্দীন সিকদারের ছেলে। তিনি একটি কাজে বাবাকে নিয়ে বরিশাল যাচ্ছিলেন বলে জানান স্বজনেরা। আহতরা হলেন, নেছার উদ্দীন সিকদার (৬৫), নূরুল ইসলাম (৪৫), মো. আরিফ হোসেন (৪০), মিরাজ ব্যাপারী (২৮), মো. হানিফ (২৪), আনছার খান (১৮), আজিজুল ইসলাম (২৮), সোহানুর রহমান (২৮) এবং মো. সাইদুল ইসলাম (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ওই এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।