নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ।
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া, সোহাগী বাজারসংলগ্ন বিলে আজ ২ নভেম্বর ২০২৬, সোমবার ১০টা ৩০ মিনিটে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সংশ্লিষ্ট আইনে জসিম উদ্দিন (২৫), পিতা: মোঃ আশরাফুল ইসলাম, সাং: ধুলাউড়ি, উপজেলা: আত্রাই-কে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ির একটি ব্যাটারি জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন। অভিযান পরিচালনাকালে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নলডাঙ্গা থানা পুলিশের...
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া, সোহাগী বাজারসংলগ্ন বিলে আজ ২ নভেম্বর ২০২৬, সোমবার ১০টা ৩০ মিনিটে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সংশ্লিষ্ট আইনে জসিম উদ্দিন (২৫), পিতা: মোঃ আশরাফুল ইসলাম, সাং: ধুলাউড়ি, উপজেলা: আত্রাই-কে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ির একটি ব্যাটারি জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।
অভিযান পরিচালনাকালে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল ও আনসার সদস্যবৃন্দ।
কৃষিজমি, বিশেষ করে তিন ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, নলডাঙ্গা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।