ঢাকাWednesday , 24 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি।

দেশ চ্যানেল
June 24, 2026 11:00 pm
Link Copied!

জেলা প্রতিনিধি:নড়াইল

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় নড়াইল আদালত চত্বরে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। পেশাগত দায়িত্ব পালনকালে তাঁদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সাধারণ সম্পাদক আল-আমিন, জ্যেষ্ঠ সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, রাজু আহমেদ ও তানজির হোসেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘সাংবাদিক নির্যাতনের বিচার চাই, নিরাপত্তা চাই’ এবং ‘মবের শিকার সাংবাদিক’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST