ঢাকাSaturday , 17 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শশীগঞ্জ বাজারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

দেশ চ্যানেল
October 17, 2026 10:20 am
Link Copied!

সুলাইমান পোদ্দার ষ্টাফ রিপোর্টার (ভোলা)।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার প্রাণকেন্দ্র শশীগঞ্জ বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়। বাজারে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিনের নেতৃত্বে এ কর্মসূচিতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা অংশ নেন।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা কেবল একটি সুনির্দিষ্ট কর্মসূচি বা একদিনের কাজ নয়, এটি আমাদের দৈনিক অভ্যাসে পরিণত করতে হবে। সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশের ভূমিকা অপরিসীম। বিশেষ করে শশীগঞ্জ বাজারের মতো জনবহুল বাণিজ্যিক এলাকায় শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। ব্যবসায়ীরা প্রতিদিন নিজ নিজ দোকানের চারপাশ পরিষ্কার রাখলে পুরো বাজারের চিত্র বদলে যাবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন প্রেস ক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ এবং শশীগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।

অভিযান চলাকালে বাজারের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয় এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST