ঢাকাSaturday , 21 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলা।

দেশ চ্যানেল
November 21, 2026 12:49 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার (২০নভেম্বর) রাতে অপহৃত ছাত্রীর মা বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলায় শেরপুর পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুর রহমানকে (২৭) প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া তার সহযোগী হিসেবে তার বাবা আবু বকর সিদ্দিকসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলা সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরেই শহরের রামচন্দ্রপুরপাড়া বাসিন্দা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান এই ছাত্রীটিকে উত্যক্ত করে আসছিলেন। বিশেষ করে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এটি বেশি করা হতো। একপর্যায়ে প্রেম প্রস্তাব দিয়ে তা প্রত্যাখান করেন ওই ছাত্রী। একপর্যায়ে গত বুধবার (১৮নভেম্বর) রাত ১০টার দিকে একই এলাকার নিজ বাড়ির সামনে থেকে ছাত্রীটিকে অপহরণ করে নিয়ে যান অভিযুক্তরা। পরবর্তীতে বিয়ের প্রলোভন দিয়ে তাকে প্রলুব্ধ করে একাধিক বার ধর্ষণ করেন তাকে। এছাড়া অপহৃত হওয়ার সময় দশ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও দামি পোশাকও নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করেছে মামলার বাদি। এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে স্বজনেরা জানতে পারেন, ওই ছাত্রীকে ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান অপহরণ করে নিয়ে গেছেন। এ ঘটনায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ছাত্রীর মা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণ এবং এতে সহায়তার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করেন। জানতে চাইলে শেরপুর থানার ওসি তদন্ত জয়নুল আবেদীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং মামলায় অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST