দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গনসংযোগ করলেন এমপি প্রার্থী রেমন্ড আরেং
রফিকুল ইসলাম দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গণসংযোগ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। রোববার দিনব্যাপী দুই উপজেলার চন্ডিগড়, সাতাশি, নাজিরপুর, লেংগুরা, পাঁচকাটা সহ বিভিন্ন হাটবাজারে জনগনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও গণসংযোগ করেন তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এলাকায় আওয়ামীলীগের সরকারের উন্নয়ন-কে আরও গতিশীল করতে প্রচার প্রচারণায় নেমেছেন তিনি। গনসংযোগকালে রেমন্ড আরেং জনগনের মাঝে তুলে ধরেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য। সরকারের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও...
রফিকুল ইসলাম
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গণসংযোগ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। রোববার দিনব্যাপী দুই উপজেলার চন্ডিগড়, সাতাশি, নাজিরপুর, লেংগুরা, পাঁচকাটা সহ বিভিন্ন হাটবাজারে জনগনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও গণসংযোগ করেন তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এলাকায় আওয়ামীলীগের সরকারের উন্নয়ন-কে আরও গতিশীল করতে প্রচার প্রচারণায় নেমেছেন তিনি।
গনসংযোগকালে রেমন্ড আরেং জনগনের মাঝে
তুলে ধরেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য। সরকারের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এসময় তিনি এমপি প্রার্থী হিসেবে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।
জানা যায়, রেমন্ড আরেং দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করে আসছেন। নেত্রকোনা-১ আসনের জনগনের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।