ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার।

দেশ চ্যানেল
November 10, 2026 6:16 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের করবালা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর বালুকাপাড়া গ্রামের বিপলু রবিদাসের ছেলে সুমন (৩১), করবালা গ্রামের মৃত নরেশের ছেলে দিলীপ (২৭) এবং কানইল মোরগডাঙ্গা গ্রামের মৃত সবিন দাসের ছেলে বিবেক দাস (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই বসতবাড়ি থেকে ৫০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে অবৈধ চোলাইমদ নিজেদের হেফাজতে রেখে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST