কাজী জসিম উদ্দিন,রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- খাগড়াছড়ির রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ইউপিডিএফ (প্রসীত)-এর এক চাঁদা সংগ্রাহককে আটক করা হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার প্রেমতলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে তিনি আটক হন। আটক সুপায়ন মারমার (৫০) বাড়ি লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামে। তাঁর বাবার নাম মৃত রেদাচাই মারমা। সেনাবাহিনীর সূত্র জানায়, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্ধুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল এর নেতৃত্বে একটি টহল দল রামগড়ের দুর্গম প্রেমতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সুপায়নের কাছ থেকে একটি চাঁদার বই, নগদ ১ হাজার ৩১৯ টাকা, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), দেশীয়ভাবে তৈরি...
কাজী জসিম উদ্দিন,রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ইউপিডিএফ (প্রসীত)-এর এক চাঁদা সংগ্রাহককে আটক করা হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার প্রেমতলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে তিনি আটক হন।
আটক সুপায়ন মারমার (৫০) বাড়ি লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামে। তাঁর বাবার নাম মৃত রেদাচাই মারমা।
সেনাবাহিনীর সূত্র জানায়, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্ধুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল এর নেতৃত্বে একটি টহল দল রামগড়ের দুর্গম প্রেমতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সুপায়নের কাছ থেকে একটি চাঁদার বই, নগদ ১ হাজার ৩১৯ টাকা, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), দেশীয়ভাবে তৈরি একটি এলজি গান ও দুটি তাজা কার্তুজ জব্দ করা হয়।
পরে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুপায়নকে থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।