নড়াইল-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত।
লোহাগড়া প্রতিনিধি নড়াইল নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ইখলাস মোল্যা, যুবদল নেতা সোহেল রানা, এ এনপিপির নড়াইল...
লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
এছাড়া উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ইখলাস মোল্যা, যুবদল নেতা সোহেল রানা, এ এনপিপির নড়াইল জেলার সভাপতি মুনির শরীফ, সহ সভাপতি কাজি শওকত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লোহাগড়া উপজেলার এনপিপির সাধারণ সম্পাদক বদিয়ার মোল্যা, কাজি জিয়াউর রহমান লোটাস, গোলাম কিবরিয়া, রিজাউল ইসলাম, মহিলা নেত্রী ববিতা কাজি সহ অনেকে।
বক্তারা, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া বিএনপিসহ জাতীয় রাজনীতিতে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।