ঢাকাSaturday , 21 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত ও মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা।

দেশ চ্যানেল
November 21, 2026 12:52 pm
Link Copied!

রেজাউল করিম  নলডাঙ্গা নাটোর প্রতিনিধ:

আজ ২১ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত ও মজুদ করার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পূর্ব সোনাপাতিল এলাকায় অবস্থিত একটি ধান ভাঙা মিলে রবিউল বীজ ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল আউয়ালের মজুদ করা বিপুল পরিমাণ ধানের বীজ পাওয়া যায়। এসব বীজ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় প্রত্যয়ন ছাড়াই বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্যাকেটজাত করা হচ্ছিল। পরিদর্শনে আরও দেখা যায়, প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (MRP) উল্লেখ করা হয়নি। এছাড়া প্রয়োজনীয় প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় ঠাকুরগাঁও ও লালমাটিয়া, ঢাকা নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত কিছু ধান ও গমের বীজও পাওয়া যায়, যার বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তি প্রদর্শন করতে পারেননি।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে।

কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিতকরণ এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST