ঢাকাMonday , 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 12, 2026 11:58 am
Link Copied!

রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় কন্যাশিশু দিবস উদযাপন  উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নলডাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী  আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলডাঙ্গা শাখার সাধারণ  সম্পাদক ডাঃ ফজলার রহমান পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি  জাফর মাস্টার।

অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং র‍্যালি অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST