ঢাকাMonday , 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ।

দেশ চ্যানেল
October 12, 2026 10:13 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং স্কুল পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, নওগাঁর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের উপযুক্ত শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষার সমান সুযোগ এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়নের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

দিবসটি উপলক্ষে আয়োজিত স্কুল পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের আয়োজন কন্যাশিশুদের সৃজনশীলতা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST