মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ছেলের লাঠির আঘাতে বাবা গদেন কুজুরের (৭০) মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। নিহত গদেন কুজুর উপজেলা সাদাপুর গ্রামের মৃত ছবি কুজুরের ছেলে। জানা যায় ,গত মঙ্গলবার গদেন কুজুর নেশাগ্রস্ত ছিল। দীর্ঘ দিন অসুস্থ থাকার পরও গতকাল মঙ্গলবার রাতে নেশা করে বাড়ি ফেরায় ছোট ছেলে সজিব কুজুর বাবার ওপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। লাঠির আঘাতে রক্ত বন্ধ না হওয়ায় গ্রাম্য চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। বুধবার (১২ জুন) সকালে তাঁর মৃত্যু হয়। নিয়ামতপুর থানার অফিসার...
মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে ছেলের লাঠির আঘাতে বাবা গদেন কুজুরের (৭০) মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। নিহত গদেন কুজুর উপজেলা সাদাপুর গ্রামের মৃত ছবি কুজুরের ছেলে।
জানা যায় ,গত মঙ্গলবার গদেন কুজুর নেশাগ্রস্ত ছিল। দীর্ঘ দিন অসুস্থ থাকার পরও গতকাল মঙ্গলবার রাতে নেশা করে বাড়ি ফেরায় ছোট ছেলে সজিব কুজুর বাবার ওপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। লাঠির আঘাতে রক্ত বন্ধ না হওয়ায় গ্রাম্য চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। বুধবার (১২ জুন) সকালে তাঁর মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন,এ ব্যাপারে অভিযুক্ত সজীব কুজুরকে গ্রেফতার করা হয়েছে।নিহত গদেন কুজুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।