মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই প্রতিপাদ্যে পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ পালন করা হয়েছে। দিনের শুরুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানছড়ি মহিলা বিষয়ক কর্মকর্তা সংগীতা বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন নারী সমিতির সদস্যরা অংশ নেন। বক্তারা নারী নিরাপত্তা, সামাজিক সচেতনতা ও ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। শেষে নারী সমিতির সদস্যদের অংশগ্রহণে পিঠা উৎসব...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ পালন করা হয়েছে।
দিনের শুরুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানছড়ি মহিলা বিষয়ক কর্মকর্তা সংগীতা বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন নারী সমিতির সদস্যরা অংশ নেন।
বক্তারা নারী নিরাপত্তা, সামাজিক সচেতনতা ও ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। শেষে নারী সমিতির সদস্যদের অংশগ্রহণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।