বগুড়ায় যুবদলের পর ছাত্র দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়ায় যুবদলের পর এবার বগুড়া জেলা ছাত্র দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। আজ বুধবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ইউনিটটিতে নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইতিমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে, সদ্য বিলুপ্ত হওয়া বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম...
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়ায় যুবদলের পর এবার বগুড়া জেলা ছাত্র দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।
আজ বুধবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ইউনিটটিতে নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইতিমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, সদ্য বিলুপ্ত হওয়া বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, শীঘ্রই বগুড়া জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, বুধবার সকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।