ঢাকাThursday , 19 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে আ.লীগের লকডাউন ঘিরে বিএনপির দিনভর অবস্থান কর্মসূচি।

দেশ চ্যানেল
November 19, 2026 11:36 am
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে বগুড়ার শেরপুরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর পৌরশহরের ধুনটমোড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল ও জাহিদুর রহমান টুলু, বিএনপি নেতা আতাউর রহমান, যুবদল নেতা আসাফুদ্দৌলা মামুন, সাহাবুল করিম, আইয়ুব আলী মন্ডল, সোবাদুল ইসলাম, আবু রায়হান, আল আমীন মন্ডল, লিটন আহম্মেদ ও সজীব আহম্মেদসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনভর নেতাকর্মীরা ধুনটমোড় এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন। বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির নামে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁদের এ অবস্থান কর্মসূচি। জনগণের জানমালের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তাঁরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST