বগুড়ার শেরপুর থানার বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্ৰেফতার – ২৪
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়ার শেরপুর থানার পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সারারাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকাসহ বিভিন্ন অভিয়োগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শেরপুর...
মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়ার শেরপুর থানার পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সারারাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকাসহ বিভিন্ন অভিয়োগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শেরপুর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১২.৫ গ্রাম হেরোইন,
৫শ’ গ্রাম গাঁজা এবং
৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।