রাসেল কবির// মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য ভূমিকা রাখায় মে/২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত হয়েছে।
এই অর্জনের স্বীকৃতি স্বরূপ মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনকে আজ ক্রেস্ট প্রদান করা হয়।
বরিশাল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.জেড.এম.মোস্তাফিজুর রহমান, পিপিএম মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মমিন উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

