মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধি আসন্ন ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম এবং বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্তে নেওয়া হয়েছে। তাদের দুজনকে নির্বাচনের সময় পর্যন্ত খুলনায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এবং ডিবির ওসির দায়িত্ব অন্য কারও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক...
মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধি
আসন্ন ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম এবং বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্তে নেওয়া হয়েছে। তাদের দুজনকে নির্বাচনের সময় পর্যন্ত খুলনায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনের আগ পর্যন্ত ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এবং ডিবির ওসির দায়িত্ব অন্য কারও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক বরাবর নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এই চিঠিতে এ স্বিদ্ধান্ত জানানো হয়।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে (২১ মে) বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী এই তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।