ঢাকাFriday , 18 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন।

দেশ চ্যানেল
September 18, 2026 2:57 pm
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে তিন বছরের শিশু মাইশাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ১৩ বছর বয়সী আপন ফুফাতো ভাই হামিম ওরফে রিফাতের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার দুপুরে উপজেলার কুলিয়া ইউনিয়নের পুরাতন ঘোষগাতী গ্রামে স্থানীয় সামাজিক সংগঠন ‘সপ্তপল্লী যুব সংঘ’-এর উদ্যোগে এ মানববন্ধন হয়।

জানাগেছে, কয়েক মাস আগে নানা বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটির দাদার ঘরে হামিম তাকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে গেলে গোপালগঞ্জ ও খুলনায় তার চিকিৎসা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় সাত মাস আগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের চাপে ঘটনাটি ধামাচাপা দিতে বাধ্য হয়েছিল শিশুটির পরিবার। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত হামিমসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

তবে মানববন্ধনের দিন শিশুটির বাবা ও মা উপস্থিত সাংবাদিকদের কাছে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, আত্মীয়স্বজনের মধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তারা পারিবারিকভাবে সমাধান করে ফেলেছেন।
ফলে একই ঘটনার বিষয়ে পরিবারের আগের অভিযোগ ও পরবর্তী বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

মানববন্ধনে বক্তারা শিশুটির চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত হামিমের বাড়িতে গিয়ে তার বাবা, মা ও দাদাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST