বাঘাইছড়িতে গ্রাম পুলিশের মাঝে ৮০টি বাই সাইকেল বিতরণ
রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কাজের গতি বাড়াতে উপজেলার ৮ টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশের মাঝে ১টি করে বাই সাইকেল, একসেট পোশাক, ব্যাগ, টর্স লাইট, লাঠি, টুপি, বেল্ট, ছাতা সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সরঞ্জাম প্রদান করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, পৌরসভার কাউন্সিলর হাফেজ আহাম্মদ, পারভেজ আলী, নুরুল আলম, রুবেল চাকমা ও জান্নাতুল ফেরদৌস সহ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাই সাইকেল ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন...
রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কাজের গতি বাড়াতে উপজেলার ৮ টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশের মাঝে ১টি করে বাই সাইকেল, একসেট পোশাক, ব্যাগ, টর্স লাইট, লাঠি, টুপি, বেল্ট, ছাতা সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সরঞ্জাম প্রদান করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, পৌরসভার কাউন্সিলর হাফেজ আহাম্মদ, পারভেজ আলী, নুরুল আলম, রুবেল চাকমা ও জান্নাতুল ফেরদৌস সহ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাই সাইকেল ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন উপজেলার সকল ইউনিয়নে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে, তাদের কাজের গতি বাড়াতে এসব প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।