ঢাকাSaturday , 19 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাসের শ্রমিক সেজে ৮ হাজার পিচ ইয়াবা পাচারকালে  আটক ২ l

দেশ চ্যানেল
September 19, 2026 4:08 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দু’জন বাস শ্রমিককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড়ের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদারের নেতৃত্বে একটি অভিযানিক দল যশোরগামী নড়াইল এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১১-৯৬৫৮) বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের দরজা সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসা যাত্রী মোঃ ইয়াকুব সরদার (৪০) এর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ইয়াকুব সরদার নড়াইল সদর থানার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গণি সরদারের ছেলে মো: ইয়াকুব সরদার (৪১) ঔএ সময় তার সহযোগী কাঞ্চনপুর গ্রামের আফসু মোল্যার ছেলে মোঃ  সুজন মোল্যাকেও (৩৩) আটক করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক  গোলক মজুমদার জানান, “একটি কাগজের কার্টনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রঙের জিপার পলিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। এছাড়া একটি Walton অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।”

আটককৃতরা পেশায় বাস শ্রমিক। তারা দীর্ঘদিন ধরে বাসে যাত্রী সেজে কৌশলে মাদক পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতদের নড়াইল সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত) এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লড়াই সদর থানার ওসি মো: রাসেল সরোয়ার গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST