মাদারগঞ্জে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন পালিত
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। বঙ্গবন্ধু'র জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা খরকা হলরুমে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউএনও ইলিশায় রিছিল। এসিল্যান্ড আমেনা খাতুন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা,মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও মঞ্জরুল ইসলাম তরফদার, প্রেসক্লাবের সভাপতি জাহিদুর...
মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা খরকা হলরুমে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউএনও ইলিশায় রিছিল। এসিল্যান্ড আমেনা খাতুন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা,মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও মঞ্জরুল ইসলাম তরফদার, প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, শিক্ষার্থী মাসুদুল জারিফ প্রমূখ। বক্তারা বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর স্মৃতিচারণ ও মাগফিরাত কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।