সাব্বির আকাশঃ হবিগঞ্জের মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর এভিপি সেলিম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল। যুবনেতা সাজু মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানি এভিপি সেলিম খান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত ,উপজেলা যুবলীগের...
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর এভিপি সেলিম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল।
যুবনেতা সাজু মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানি এভিপি সেলিম খান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত ,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমান ,প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান ,সোনালী লাইফ ইন্সুইরেন্সের ইনচার্জ নন্দ লাল প্রমুখ।
সভায় বক্তারা বীমা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।