মো: আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ. মানিকগঞ্জের সদর উপজেলার ছোট বারাহির চর এলাকায় বাড়ির পাশের খালের পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ই আগস্ট) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম জুনায়েদ হোসেন। সে ওই গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার বিপ্লব হোসেন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ির পেছনে খালের মধ্যে পানিতে ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা শিশুটিকে দেখতে পায়।পরে শিশুটিকে দ্রুত পানি থেকে উঠিয়ে হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, খালের পানিতে পড়ে শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি।...
মো: আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের সদর উপজেলার ছোট বারাহির চর এলাকায় বাড়ির পাশের খালের পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ই আগস্ট) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম জুনায়েদ হোসেন। সে ওই গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার বিপ্লব হোসেন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাড়ির পেছনে খালের মধ্যে পানিতে ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা শিশুটিকে দেখতে পায়।পরে শিশুটিকে দ্রুত পানি থেকে উঠিয়ে হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, খালের পানিতে পড়ে শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এই বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।