মেহেন্দিগঞ্জের উলানিয়া বাজারে গভীর রাতে ২ দোকানে চুরি।
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে ২ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। একটি ঔষধের দোকান এবং একটি মুদি দোকানে চুরি হয়।এতে ঔষধের দোকানের ঔষধ ও মুদি দোকানের প্রায় ২০হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিকরা। শুক্রবার (১৮আগষ্ট) সকালে দোকান খুলতে গিয়ে চুরির দৃশ্য দেখতে পান দোকান মালিকরা। দোকান মালিকরা দেশ চ্যানেলকে জানান,প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান তালাবদ্ধ করে যান দোকান মালিকরা। এরপর সকালে দোকান খুলতে গিয়ে দেখেন পেছনের দরজা ভাঙ্গা। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে ২ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। একটি ঔষধের দোকান এবং একটি মুদি দোকানে চুরি হয়।এতে ঔষধের দোকানের ঔষধ ও মুদি দোকানের প্রায় ২০হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।
শুক্রবার (১৮আগষ্ট) সকালে দোকান খুলতে গিয়ে চুরির দৃশ্য দেখতে পান দোকান মালিকরা।
দোকান মালিকরা দেশ চ্যানেলকে জানান,প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান তালাবদ্ধ করে যান দোকান মালিকরা। এরপর সকালে দোকান খুলতে গিয়ে দেখেন পেছনের দরজা ভাঙ্গা।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।