মেহেন্দিগঞ্জে কতৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি কলেজের গাছ কেটে নিলেন- অধ্যক্ষ শহিদুল ইসলাম।
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের পুরাতন গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা গাছ কাটার প্রয়োজন হলে নিলামে বা টেন্ডারের মাধ্যমে বিক্রি করার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তার অনুমতির প্রয়োজন। এছাড়া বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিনে যাচাই বাচাই করে গাছের মূল্য নির্ধারন করে কাটার অনুমতি দেওয়া হয়।কিন্তু এসবের কোনো তোয়াক্কা করেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম। শ্রমিকরা জানান, কলেজের অধ্যক্ষ স্যার গাছ কাটার জন্য বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে কলেজের শিক্ষকরা জানান, গাছ কাটার বিষয়ে কোন...
মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের পুরাতন গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা গাছ কাটার প্রয়োজন হলে নিলামে বা টেন্ডারের মাধ্যমে বিক্রি করার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তার অনুমতির প্রয়োজন। এছাড়া বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিনে যাচাই বাচাই করে গাছের মূল্য নির্ধারন করে কাটার অনুমতি দেওয়া হয়।কিন্তু এসবের কোনো তোয়াক্কা করেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম।
শ্রমিকরা জানান, কলেজের অধ্যক্ষ স্যার গাছ কাটার জন্য বলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের শিক্ষকরা জানান, গাছ কাটার বিষয়ে কোন মিটিং বা টেন্ডার হওয়ার খবর জানা নেই। কাউকে না জানিয়েই অধ্যক্ষ গাছগুলো কাটিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।