মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়ন ১০ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার(১৫ জানুয়ারি) রাত ১২ টায় মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হকের নির্দেশে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উলানিয়া উত্তর ইউনিয়নে পূর্ব হর্নি গ্রাম থেকে ১০ পিচ ইয়াবাসহ আলম মালতিয়া নামের এক জনকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার মামলা নং ১২। পরবর্তীতে তাকে জেলহাজতে প্রেরন করা হয়। গ্রেফতারকৃত আলম মালতিয়া উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত আঃ...
মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়ন ১০ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার(১৫ জানুয়ারি) রাত ১২ টায় মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হকের নির্দেশে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উলানিয়া উত্তর ইউনিয়নে পূর্ব হর্নি গ্রাম থেকে ১০ পিচ ইয়াবাসহ আলম মালতিয়া নামের এক জনকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার মামলা নং ১২। পরবর্তীতে তাকে জেলহাজতে প্রেরন করা হয়।
গ্রেফতারকৃত আলম মালতিয়া উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত আঃ কাদের মালতিয়ার ছেলে বলে জানা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।