ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রুপসা উপজেলার সিংহের চড় থেকে একই সাথে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার।

দেশ চ্যানেল
November 2, 2026 11:08 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো

খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদীর সিংহের চড় থেকে থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহের চর এলাকা) একটি কলাবাগানের.পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত তারা হলেন— রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার রেজাউল করিম।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান নদী থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST