লাখাইয়ে সড়ক পরিচ্ছন্ন ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা।
লাখাই উপজেলা প্রতিনিধি লাখাই উপজেলার বুল্লা বাজারে সড়ক পরিচ্ছন্ন ও সড়কে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার উপজেলার বুল্লা বাজারে সকাল থেকে বিভিন্ন সড়কের ময়লা আবর্জনা পরিচ্ছন্ন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থা কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা,বিভিন্ন ছাত্রসংগঠন ও প্রজন্মের প্রতিধ্বনি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিকে বুল্লা বাজারে পরিচ্ছন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ চৌধুরী সহ বুল্লা বাজারের ব্যবসায়ীবৃন্দ। অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনকে ট্রাফিক আইন মেনে সারিবদ্ধভাবে চলাচলে পরামর্শ দেন শিক্ষার্থীরা এবং সড়কের শৃঙ্খলা ফেরার আগ পর্যন্ত বুল্লা বাজার...
লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার বুল্লা বাজারে সড়ক পরিচ্ছন্ন ও সড়কে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার উপজেলার বুল্লা বাজারে সকাল থেকে বিভিন্ন সড়কের ময়লা আবর্জনা পরিচ্ছন্ন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থা কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা,বিভিন্ন ছাত্রসংগঠন ও প্রজন্মের প্রতিধ্বনি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এদিকে বুল্লা বাজারে পরিচ্ছন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ চৌধুরী সহ বুল্লা বাজারের ব্যবসায়ীবৃন্দ।
অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনকে ট্রাফিক আইন মেনে সারিবদ্ধভাবে চলাচলে পরামর্শ দেন শিক্ষার্থীরা এবং সড়কের শৃঙ্খলা ফেরার আগ পর্যন্ত বুল্লা বাজার সহ উপজেলার বিভিন্ন সড়কে পরিচ্ছন্ন রাখা ও ট্রাফিক ব্যবস্থা পরিচালনার কাজ চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।