ঢাকাTuesday , 26 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করেছে দূবৃত্তরা।

দেশ চ্যানেল
May 26, 2026 11:05 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে গরুটি জবাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূ মোছাঃ স্বপ্না বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, বাকা গ্রামের জিয়ার শেখের স্ত্রী স্বপ্না বেগমের পরিবার কৃষি ও গরু পালনের ওপর নির্ভরশীল। তাদের একটি ছাই রঙের দেশি জাতের ষাঁড় গরু প্রতিদিন রাতে গোয়াল ঘরে বেঁধে রাখা হতো।

গত ২৫ মে ২০২৬ তারিখ ভোর ৩টার দিকে গরুটিকে গোয়াল ঘরে বাঁধা অবস্থায় দেখে তারা ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে কে বা কারা গরুটিকে চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও গরুটির সন্ধান মেলেনি। চুরি যাওয়া গরুটির বয়স প্রায় ২ বছর, দাঁত ২টি এবং শিং ছোট বলে জানান ভুক্তভোগী।

এ বিষয়ে মোছাঃ স্বপ্না বেগম লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়ে গরুটি উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গরুর মালিক জিয়ার শেখ বিভিন্ন এলাকায় খোজাখুজির পর বাকা পশ্চিম পাড়ায় খালপাড়ে ওই গরুটি চামড়া পান।

এঘটনায় জিয়ার শেখের সংগে কথা হলে তিনি বলেন আমি কারোর কোন ক্ষতি করি নাই। কেন মানুষ আমার ক্ষতি করলো। আমি যে গরুর চামড়াটি পেয়েছি ওই চামড়া আমার গরুর চামড়া। তিনি বলেন যখন গরুর চামড়া পেয়েছি,হয়তো দূবৃত্তরা আমার গরু জবাই করে মাংস নিয়ে চামড়া ফেলে গিয়েছে। আমি সর্বশান্ত। এ আমার অপুরনীয় ক্ষতি। যারা আমার গরুটি নিয়ে জবাই করে খেয়েছে আমি আল্লার কাছে বিচার দিলাম।

এব্যাপারে লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এস এম নুরমোহাম্মদ বলেন এ খুবই ন্যাক্কার জনক ঘটনা। আমি তীব্র প্রতিবাদ জানায় পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে আইনের আনার জন্য লোহাগড়া পুলিশের প্রতি জোর দাবী জানায়।

লোহাগড়া থানার এসআই বিজন কুমার বলেন আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান। দোষীদের খুজে বের করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST