লোহাগড়ায় নানী ও নাতির করুন মৃত্যু পুকুরের পানিতে ডুবে
সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি : ( নড়াইল) নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির করুন মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে শেখপাড়া বাতাসী গ্রামের প্রতিবেশী রুবায়েত খানের পুকুরে মোছাম্মৎ হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি মোঃ জিহাদ (৬) গোসল করতে যায়, এ সময় অসাবধানতাবশত: উভায়ই পানিতে ডুবে মারা যায়। ঘন্টাখানেক পর প্রতিবেশীরা ঐ পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। পুকুরের ডুবে যাওয়া হিঙ্গুল বেগম ওই গ্রামের মৃত সরোয়ার খানের...
সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি : ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির করুন মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে শেখপাড়া বাতাসী গ্রামের প্রতিবেশী রুবায়েত খানের পুকুরে মোছাম্মৎ হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি মোঃ জিহাদ (৬) গোসল করতে যায়, এ সময় অসাবধানতাবশত: উভায়ই পানিতে ডুবে মারা যায়। ঘন্টাখানেক পর প্রতিবেশীরা ঐ পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। পুকুরের ডুবে যাওয়া হিঙ্গুল বেগম ওই গ্রামের মৃত সরোয়ার খানের স্ত্রী ও লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের শিশু সন্তান জিহাদ হোসেন। শালনগর ইউপি সদস্য মো: সাজ্জাদুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।