জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গত শুক্রবার ৫ জুন বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রাম থেকে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে ধর্ষণ করে সেলিম। পরে তাকে লুটিয়া বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায় ধর্ষক সেলিম। এজাহার সুত্রে জানাগেছে আাসামি সেলিম লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে।
এ ঘটনায় কিশোরীর মা রীবা বেগম বাদী হয়ে শনিবার দুপুরে লোহাগড়া থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামি সেলিম শেখকে বয়রা গ্রামের বাড়ি থেকে লোহাগড়া থানা পুলিশ ১ ঘন্টা মধ্যে গ্রেফতার করে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
এঘটনায় লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সেলিমের নামে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের মামলা রজু করা হয়েছে। মামলা নং৮ তারিখ ৬ জুন ২০২৬। আসামি কে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে।

