জেলা প্রতিনিধি: নড়াইল
শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব ও মৃত্যুঝুঁকি কমাতে লোহাগড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও সুরেশ কুমার নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবুল হাসনাত এসময় উপস্থিত ছিলেন হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্স স্বাস্থ্য কর্মীরা।
সভায় জানানো হয়, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সীদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে।
৯০% এর বেশি শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনা। রাতকানা রোগের প্রাদুর্ভাব ১% এর নিচে নামিয়ে আনা।
স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ৬-৫৯ মাস বয়সী স্বাভাবিক ও প্রতিবন্ধী শিশু নিবন্ধন করবেন। চর, হাওড়সহ দুর্গম এলাকার শিশু যেন বাদ না পড়ে সেজন্য বিশেষ ম্যাপিং করা হচ্ছে। ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ডায়রিয়ার জটিলতা কমায়। গত ৪ মাসের মধ্যে ক্যাপসুল খাওয়ানো হলে ক্যাম্পেইনের দিন খাওয়ানো যাবে না। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার ঘোষ।
অভিভাবকদের নির্ধারিত দিনে শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে যাওয়ার আহব্বান জানানো হয়েছে।

